বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিয়োগ

  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১, ৮.৫৭ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
খুলনার ডুমুুরিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিয়োগ উঠছে।
শনিবার (০৬ মার্চ) সকালে শিশুটির পিতা ডুমুরিয়া থানায় মামলা করেছেন।
এর আগে তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত একটার দিকে ডুমুরিয়ার ধামালিয়া বরুণা গ্রাম থেকে অভিযুক্ত রনি সরদার (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের খিজির সরদারের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাড়িতে রান্না করছিলেন। এ সময় প্রতিবেশি রনি সরদার চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজেদের বাড়ির পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ রনি সরদারকে গ্রেফতার করে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com