ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ হামলার দুই মাসের মাথায় প্রথমবারের মতো মার্কিন কোনও মন্ত্রী দেশটি সফরে যাচ্ছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা। একজন হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, অপরজন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিবদমান দুই পক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে আজ তাঁদের কিয়েভ পৌঁছানোর কথা।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া। এরপর ইউরোপের বহু নেতা কিয়েভ সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে তাদের পক্ষ থেকে ইউক্রেনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।
এই সফরের ঘোষণার সঙ্গেই জেলেনস্কি ‘যুদ্ধ বন্ধ করতে’ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নতুন করে বৈঠকে বসার আগ্রহ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই যুদ্ধ যিনি শুরু করেছেন, আমি মনে করি, তিনিই এর সমাপ্তি টানতে পারবেন।’ তিনি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ব্যাপারে তিনি ভীত নন। এ-ও বলেছেন, মারিউপোলে তাদের সেনারা যদি মরতে থাকে, তাহলে মস্কোর সঙ্গে আলোচনায় বসবে না কিয়েভ।
এদিকে আগামী মঙ্গলবার মস্কো সফর করার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেসের সফরের সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, কিয়েভ সফর না করেই জাতিসংঘ প্রধান মস্কো যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, এই সফরে ন্যায়বিচার ও যুক্তির কোনো বালাই নেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২