ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি দেশের গণতন্ত্রকামী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে কারা অন্তরীণ থাকা সু চি এই প্রথম দেশের জনগণের উদ্দেশে কোনো বার্তা দিলেন। মিয়ানমারের রাজধানী নেপিদোর আদালতে তার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ওই ব্রিটিশ বার্তা সংস্থাকে সূত্রটি বলেছে, ‘অং সান সু চি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে এবং এই ভিন্নতাকে সম্মান করা ও ধৈর্যের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।’ কী কারণে সু চি এই আহ্বান জানিয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়, তবে ওই ব্যক্তি জানিয়েছেন জান্তার সঙ্গে আপস বা সংলাপের কোনো ইঙ্গিত দেননি তিনি। নিরাপত্তাজনিত কারণে ওই সূত্রের নাম-পরিচয় প্রকাশ করেনি রয়টার্স।
২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ১ ফেব্রুয়ারি রাতেই জান্তা বাহিনীর হাতে গ্রেফতার হন ৭৬ বছর বয়সি সু চি, বন্দি করা হয় তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।
গ্রেফতারের পর সু চির বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি মামলা করেছে জান্তা। রাজধানী নেপিদোতে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি আদালতে সেসব মামলার বিচার চলছে। সব মামলায় দোষী প্রমাণিত হলে দেড়শ বছরের বেশি সময় কারাগারে কাটাতে হবে সু চিকে। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সামরিক বাহিনীর একাধিক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।
সু চির বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, আগামী সপ্তাহে এনএলডি নেত্রীর বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণা করা হবে। মামলার অভিযোগ অনুযায়ী, বিদেশি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে স্বর্ণ ও নগদ অর্থ নিয়েছিলেন সু চি।
সু চি অবশ্য বরাবরই দাবি করে আসছেন, তিনি নির্দোষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির

আপডেট সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২