ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই ঘরে বিষ পানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী।
মঙ্গলবার রাতে তারা বিষপান করেন। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মারা যান।

পুলিশ ও তাদের পরিবার জানায়, আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে।

মঙ্গলবার গভীর রাতে তারা দুজন প্রীতি বেগমের পিতা আ. খানের ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা

আপডেট সময় ০১:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১