ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ চার মিশনে দূত পরিবর্তনের আভাস

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

বিদেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি মিশনে দূতের পরিবর্তন আনছে সরকার। মিশন চারটি হলো- ওয়াশিংটন, নয়াদিল্লি, জেনেভা ও ক্যানবেরা। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এসব মিশনে নতুন দূত নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে। কূটনৈতিক একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে দায়িত্ব দেওয়া হবে।

২০২০ সালের সেপ্টেম্বরে বিমসটেকের মহাসচিবের দায়িত্বে থাকা শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। মূলত, পেশাদার এ কূটনীতিককে দুবছরের চুক্তিতে ওয়াশিংটনের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হবার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে।

ধারণা করা হচ্ছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন ইস্যুকে কেন্দ্র করে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে।

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারির সমাপনীতে নয়াদিল্লির হাইকমিশনার মোহাম্মদ ইমরানের চুক্তি আরও বছর বাড়ানো হয়। চুক্তির মেয়াদ বাড়ানোর দুমাসের মাথায় পরিবর্তনের কারণ হিসেবে কূটনৈতিক সূত্র বলছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করতে পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরানকে সেখানে পাঠানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ চার মিশনে দূত পরিবর্তনের আভাস

আপডেট সময় ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২