ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে অসহায়দের সঙ্গে ইফতার করলেন অ্যাটর্নি জেনারেল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

রিকশাচালক,বস্তির অসহায় মানুষ, প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে এটিএন নিউজের সামনের সড়কে বসে এসব অসহায় মানুষের সঙ্গে ইফতার করেন তিনি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এ ইফতারের আয়োজন করে।

জানতে চাইলে শনিবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, রাস্তায় বসে অসহায় মানু্ষের সঙ্গে ইফতারের অনুভূতি বলে বোঝাতে পারব না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। সহমর্মিতা জানিয়েছি।

এদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে ইফতারের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছে। পোস্টে লিখেছে, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উচ্ছেদ হওয়া বস্তির দরিদ্র রিকশাচালকদের দুঃখ কষ্টের কথা শুনছেন ফুটপাতে বসে। জগতে কত অশ্রুজল ঝড়ে গরিব মানুষের, বঞ্চনায় আর সামাজিক অবিচারে।’

‘বঞ্চিত মুখের গল্প শোনাতে চেয়েছিলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ আমিন উদ্দিন সাহেবকে। এসেই তিনি বসে যান খোলা আকাশের নিচে পথে বিছানো মাদুরে। ইফতারের ফাঁকে ফাঁকে কথা শোনেন গ্রাম থেকে আসা কলিমুদ্দিনের, জব্দ হওয়া রিকশার চালক জলিল ভাইয়ের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সড়কে অসহায়দের সঙ্গে ইফতার করলেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২