ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‍্যাব-মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক র‍্যাব সদস্য আহত হন এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থে‌কে প্রায় ৫০ কে‌জি গাঁজাসহ দুজনকে আটকের দাবি করে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাদক পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে সুয়াগাজীর লালবাগ এলাকায় অবস্থান করে। এ সময় অতর্কিতভাবে র‍্যাবকে উদ্দেশ করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় এক র‍্যাব সদস্য আহত হন। তাকে ক‌্যান্ট‌মেন্ট সিএমএইচ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

এ সময় গুলিবিদ্ধ হয় তিন মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ তিনজন নির্মাণশ্রমিক। তাদের বাড়ি নীলফা‌মারী জেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় র‍্যাব-মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২