ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিলনের দলীয় পদাবনতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে নির্বাহী সদস্য করা হয়েছে। গত ৫ এপ্রিল দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষর করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মিলনকে পাঠানো চিঠির একটি কপি হাতে এসেছে।

নাম প্রকাশের না করার শর্তে বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, গত সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়ন না পেয়ে মিলনের অনুসারীরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া এবং ভাঙচুর করে। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। গত কয়েক বছর তো তার সঙ্গে দলের নেতাদের তেমন কোনো যোগাযোগও নেই। এসব কারণে তার পদাবনতি হয়েছে।

এর আগে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদের পদাবনতি করা হয়। তাকে দপ্তর থেকে সরিয়ে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিলনের দলীয় পদাবনতি

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২