ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষ করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, এটি আমাদের উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। কাজের অগ্রগতি দেখে আমরা দুই পক্ষই হতাশ। আগামী জুনের মধ্যে রেলপথ বসানোর কাজটি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বাকি কাজগুলো হয়তো আরেকটু সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, আশা করি ঠিকাদার আমাদের উদ্বেগের বিষয়টি বুঝবেন। যদি দেখি উনার কোনো গাফিলতির কারণে কাজটা থেমে আছে- তাহলে বাধ্য হব চুক্তি ভঙ্গের অভিযোগ এনে নতুন ঠিকাদার নিয়োগ করতে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। কাজের অগ্রগতি দেখার জন্য আমার সহকর্মীরা নিয়মিত এখানে আসছে। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষ করার নির্দেশ

আপডেট সময় ০২:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২