ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাত উন্নয়নে বেসরকারি খাতকেও উদ্যোগ নিতে হবে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যথাযথ উদ্যোগ নিতে হবে। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জাতিসংঘ থেকে সাউথ সাউথ অ্যাওয়ার্ড লাভ করেন। মা ও শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। সরকার ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বৈশ্বিক অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার সব স্তরে এসব সেবাকে জনগণের জন্য আরো সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসে আবদুল হামিদ প্রত্যাশা করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে স্বাস্থ্যখাতে সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাত উন্নয়নে বেসরকারি খাতকেও উদ্যোগ নিতে হবে

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২