ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দই খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

ইফতারের পরে দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৬ এপ্রিল) জেলার পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ইফতারের পরে দোকান থেকে দই আগে-পরে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলেরঘাট বাজার পার্শ্ববর্তী আদর্শ পাড়া এবং জুনাইল দুই গ্রামের লোকজনের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দই খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট সময় ১০:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২