ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে তিন দিনে ৪৪৪ রোহিঙ্গা আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নিয়ম ভেঙে ক্যাম্পের বাইরে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার অপরাধে কক্সবাজারের উখিয়া থেকে আরও ১২৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত থেকে বুধবার (আজ) সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ নিয়ে গত তিন দিনে ৪৪৪ জন রোহিঙ্গাকে আটক করল আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করছে। তারা বিভিন্ন পরিবহনে চালক ও চালকের সহকারী বা শ্রমিক হিসেবে কাজ করছে। কেউ কেউ বাসাবাড়িতে কাজ করছে। এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি এসব রোহিঙ্গাদের স্থানীয় অপরাধীচক্রের সঙ্গে যোগাযোগ গড়ে উঠায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসার প্রবণতা রোধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আটকদের ফের নিজ নিজ শিবিরে পাঠানোর হচ্ছে।

ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া রোহিঙ্গাদের চলাচল বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মো. সামছু-দৌজ্জা বলেন, এ নিয়ে আগামীতে প্রশাসনিকভাবে আরও কঠোরতা অবলম্বন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে তিন দিনে ৪৪৪ রোহিঙ্গা আটক

আপডেট সময় ১০:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২