ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে মূল্যায়ন করা ঠিক না: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে ফেলে মূল্যায়ন করা ঠিক না। কোনো অবস্থাতেই বাংলাদেশ অপ্রয়োজনীয় প্রকল্প নেয় না।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন মন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না। কেউ কেউ শ্রীলঙ্কাকে বাংলাদেশের ওপর বসিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়।

শ্রীলঙ্কার মতো বাংলাদেশে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হচ্ছে কি?- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অমরা অপ্রয়োজনীয় কাজ করি না। দেশের জন্য দেশের মানুষের জন্য যা কল্যাণ তাই করি। শ্রীলঙ্কা ও আমাদের প্রেক্ষপট এক নয়। শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্র। এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। তবে একটি বিষয় আলোচিত। কেউ কেউ শ্রীলঙ্কাকে বাংলাদেশের ওপর বসিয়ে দেয়, এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক নয়।  অনেক রিপোর্ট দেখছি আমাদের বিশ্বাস এগুলো কাজে দেবে। আমরা গবেষণা করছি, দেখছি ও শুনছি। তবে আবারও বলছি, শ্রীলঙ্কার অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতি এক নয়, কেউ মেলাতেও যাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে মূল্যায়ন করা ঠিক না: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০২:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২