ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্র বিজ্ঞান গবেষণার জন্য একটি ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্পগুলো অনুমোদন দেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো প্রকল্পে পানিসম্পদ বিভাগকে আরও দ্রুত কাজ করতে হবে। ধীরে কাজ করলে, চলমান কাজ শেষ করার আগেই পুরোনো স্থাপনা নষ্ট হয়ে যায়। এজন্য আরও দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২