ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৮৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ
যশোর ডিবি পুলিশ সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারের যাত্রী ছাউনির সামনে সিএনজি ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের তিন চাঁদাবাজকে আটক করেছে। চাঁদাবাজদের কাছ থেকে নগদ টাকা ও চাঁদা আদায়ের একটি টালি খাতা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আমীর হামজার ছেলে মাহমুদ হাসান (৪০) একই গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে ওহিদুল ইসলাম (৫০) ও চুড়ামনকাঠি গ্রামের মৃত আব্দুল বারির ছেলে মাহাবুব হাসান দিপু (৪৭)।

ডিবি পুলিশের ওসি সোমেন দাশ জানান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারের নির্দেশনায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাঠি সিএনজি ইজিবাইক স্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে নগদ সাড়ে ৮ শ টাকা ও চাঁদা আদায়ের টালি খাতাসহ আটক করা হয়। অন্যান্য চাঁদাবাজরা দৌঁড়ে পালিয়ে যায়।

ডিবি পুলিশের ওসি সোমেন বলেন, উদ্ধারকৃত টালি খাতায় সিএনজি ও ইজিবাইক চালকদের নাম ও টাকার পরিমান লেখা ছিলো। ডিবি পুলিশ ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের মোট ৬ চাঁদাবাজকে আটক করলো।
গত ১৮ ফেব্রুয়ারি শহরের পালবাড়ি থেকে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের দুই সদস্য পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার মানিকের বাড়ির ভাড়াটিয়া মোস্তফার ছেলে কামরুল ইসলাম ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদ মোল্লা ও ২৩ ফেব্রুয়ারি সকালে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) কোতয়ালি থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে আটক

আপডেট সময় ১২:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১