ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের সহযোগিতায় ২২ বছর পর আছিয়াকে ফিরে পেল পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

১৪ বছর বয়সে হারিয়ে যান আছিয়া খাতুন। এখন তার বয়স ৩৬ বছর। র‌্যাবের সহযোগিতায় ২২ বছর পর তিনি পরিবারের কাছে ফিরেছেন।

সোমবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আছিয়া খাতুনকে তার ভাই মো. শহীদ উল্লাহর হাতে তুলে দেন।

আছিয়ার ভাই মো. শহীদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ২০০০ সালে আমার বোন ফুফুর বাসা থেকে হারিয়ে যায়। আমরা অনেক খুঁজেছি। একটা সময় ভেবেছি আমার বোন হয়ত মারা গেছে। রোববার (৩ এপ্রিল) র‍্যাবের খন্দকার মো. শামীম হোসেন স্যারের কাছে সুধারাম থানার জিডির কপি দেই। স্যার ২৪ ঘণ্টার মধ্যে আমার বোনকে খুঁজে বের করে দেন।

আছিয়া খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমি ২২ বছর আগে হারিয়ে গিয়েছিলাম। আজ র‍্যাবের সহযোগিতায় পরিবারকে খুঁজে পেয়েছি। আমার কাছে অনেক খুশি লাগছে। র‍্যাবের স্যারকে ধন্যবাদ।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের আলোকে প্রযুক্তির মাধ্যমে সোমবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে সুধারাম মডেল থানার সোনাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করি। এরপর পরিবারের কাছে হস্তান্তর করেছি। এরপর তার ভাই মো. শহীদ উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় পাঠিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের সহযোগিতায় ২২ বছর পর আছিয়াকে ফিরে পেল পরিবার

আপডেট সময় ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২