ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইসির প্রথম কমিশন সভা কাল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশনের প্রথম কমিশন সভা  আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল)। নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত কমিশন সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, ৫ এপ্রিল বেলা ১১টায় আউয়াল কমিশন প্রথম সভায় ছয়টি বিষয় নিয়ে আলোচনা করবে। আলোচনার অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং বিবিধ বিষয়ে আলোচনা করবে আউয়াল কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে না জানিয়েই এই ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড বিতরণ করেছে বিদায়ী হুদা কমিশন। এমন কি মন্ত্রণালয়ের কাছে বীর মুক্তিযোদ্ধাদের তালিকাও নেয়নি তারা। অনলাইন থেকে তালিকা নিয়ে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে গেছেন কে এম নূরুল হুদা কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নতুন ইসির প্রথম কমিশন সভা কাল

আপডেট সময় ১১:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২