ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ওয়া‌শিংটন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছেন মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো এক চিঠিতে এমন প্রত্যাশা ব্যক্ত ক‌রেন মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়।

চি‌ঠি‌তে শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর ওপর সংলাপের ধারাবাহিকতাকে স্বাগত জানান ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং মিয়ানমার থে‌কে রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করেন মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ওয়া‌শিংটন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে

আপডেট সময় ১০:০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২