ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪, মামলা ৩০

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছে থেকে আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩০টি মামলা করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৭২৪ পিস ইয়াবা, ৬০ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৪২৩ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪, মামলা ৩০

আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২