ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত ও দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দুপুর একটার দিকে রামগতি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকাল পৌনে ৮টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলে আসে। পরে তারা আলেকজান্ডার বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসেছিল। বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে লাঠিসোটা নিয়ে মিছিল করে। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্তপ্ত স্লোগান দেওয়া হয়। পরে স্লোগান ও লাঠি মিছিল বন্ধ করতে বললে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে।

বিএনপি সূত্র জানায়, ফুল দিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের লোকজন উপজেলা বিএনপি কার্যালয়ও ভাঙচুর করেছে। পরে আহত অবস্থায় জামাল ও দিদারকে পুলিশ আটক করে নিয়ে যায়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী বলেন, আমাদের ওপর বিএনপির হামলা ও লাঠি মিছিল পূর্ব পরিকল্পিত। তাদের হামলায় আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদ পারভেজ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা উত্তপ্ত স্লোগান দিচ্ছিল। এতে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২