ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা একজন লোকের জন্য এসেছে : পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে। তিনি (বঙ্গবন্ধু) যে সাহস নিয়ে বলেছিলেন আমাদের ঠকানো হচ্ছে। তিনি ছাড়া এটা আর কেউ বলতে পারেনি।

শনিবার (২৬ মার্চ) নগরীরর পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করে মাথা উঁচিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু পৃথক কিছু নয়, একই সুতোয় গাঁথা। জাতির পিতাকে স্মরণ করতে হবে দেশের জন্য কাজ করে।

মন্ত্রী পরিকল্পনা কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বলেন, স্বাধীন দেশের মতো মাথা উঁচু করে থাকবেন। পরিকল্পনা কমিশনে কাজ করে আমি তৃপ্তি পাই। কারণ এখানে সবাই নিষ্ঠার সঙ্গে কাজটা করার চেষ্টা করেন। দেশের সব উন্নয়নে এ মন্ত্রণালয় মূখ্য ভূমিকা পালন করে। সুতরাং কাজগুলো মন দিয়ে করতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশের জন্য কাজগুলো করছি। আমার হাতে যে কাজগুলো আছে তা করবো। সব কাজ সমান গুরুত্বের সঙ্গে করতে হবে। যেসব প্রকল্পে মানুষের কল্যাণ বেশি সেসব কাজ বেশি গুরুত্ব দেবেন। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষের, খেটে খাওয়া মানুষ, প্রকৃত মুক্তিযুদ্ধা, এদেশের কৃষক মজুর সবাই আমাদের মানুষ। এসব মানুষের কল্যাণে যে সব প্রকল্প আছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্বাধীনতা একজন লোকের জন্য এসেছে : পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ১২:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২