ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন।

বুধবার (২৩ মার্চ) গভীর রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক মমিনুর রহমানকে প্রধান আসামি করে এ মামলা করেন। বিয়ষটি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবার অভিযোগ তিনি অস্বীকার করেন।

লাখাই থানার ওসি আরও জানান, মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হবিগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২