ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ড. মোমেনের শোক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) এক শোকবার্তায় ড. মো‌মেন মেডেলিন অলব্রাইটের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. মোমেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার সঙ্গে কাজের অভিজ্ঞতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তি‌নি বলেন, মেডেলিন অলব্রাইট একাধারে ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী, কঠোর পরিশ্রমী ও একজন পরিণত শিক্ষক।

ক্যান্সারে ভুগে ৮৪ বছর বয়সে বুধবার (২৩ মার্চ) মেডেলিন অলব্রাইট মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ড. মোমেনের শোক

আপডেট সময় ১১:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২