ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউকে চিনতে পারছেন না অভিনেত্রী আনোয়ারা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ। তিনি কাউকে চিনতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে মুক্তি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আনোয়ারার এমন পরিস্থিতি হয়েছে বলে জানান তার মেয়ে।

মুক্তি গণমাধ্যমকে বলেন, ‘মায়ের অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছিলেন না কয়েকদিন ধরে। চোখেও ঝাপসা দেখছিলেন। কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’

আজ বুধবার (২৩ মার্চ) আনোয়ারাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে রাষ্ট্র। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল আনোয়ারার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি তিনি গ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছেন তার মেয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কাউকে চিনতে পারছেন না অভিনেত্রী আনোয়ারা

আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২