ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া হাইক‌মিশ‌নের দুই কর্মচারী‌কে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

সেবা প্রত্যাশী প্রবাসী বাংলা‌দে‌শির সঙ্গে অধৈর্যশীল আচরণের জন্য দুজন অস্থায়ী কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দি‌য়ে‌ছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২২ মার্চ) রা‌তে বাংলাদেশ হাইকমিশন থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়।

হাইকমিশন জানায়, একজন প্রবাসী হাজারো পাসপোর্টের মধ্য থেকে তার পাসপোর্ট খুঁজে বের করে ডেলিভারি পেতে দেরি হওয়ায় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এতে দূতাবাসের দুজন অস্থায়ী কর্মচারীর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেবা প্রত্যাশীর সঙ্গে অধৈর্যশীল আচরণের জন্য ওই দুজন অস্থায়ী কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাইক‌মিশ‌নের ভাষ্য, বাংলাদেশ হাইকমিশন সব পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর এবং সব প্রবাসীদের সহযোগিতা কামনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মালয়েশিয়া হাইক‌মিশ‌নের দুই কর্মচারী‌কে অব্যাহতি

আপডেট সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২