ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্বে রোল মডেল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ২৩ মার্চ ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ, প্রাসঙ্গিক ও অর্থবহ হয়েছে বলে আমি মনে করি।

সরকারপ্রধান বলেন, বিজ্ঞানভিত্তিক আবহাওয়া ও জলবায়ুর উন্নততর পূর্বাভাস দেওয়ার মাধ্যমে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে আমরা ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প (কম্পোনেন্ট-এ)’ বাস্তবায়ন করছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবহাওয়া পরিষেবার মান বহুলাংশে বাড়বে।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্বে রোল মডেল

আপডেট সময় ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২