ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সয়াবিন, সরিষাসহ তেলজাতীয় শস্য উৎপাদনে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। 

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তৈল বীজ উৎপাদনে আরও গবেষণা করতে হবে। এজন্য কৃষকদের উৎসাহ দিতে হবে। মূলত ভোজ্যতেল আমদানি কমিয়ে দেশেই সয়াবিন, সূর্যমুখী, বাদামসহ বিভিন্ন তৈলবীজ উৎপাদন বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর অন্য অনুশাসনের কথা তুলে ধরে বলেন, এখন থেকে বাংলাদেশের কোথাও নতুন সেতু তৈরি হলে তার নিচ দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে বলেছেন একনেক চেয়ারপারসন।

একনেকের আজকের সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে বাকি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২