বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২, ১১.৫০ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক ব্যক্তি। রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মফিজ (৬০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি। তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)। ঘটনার পর মফিজ পলাতক রয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com