ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গিয়ে গুরুতর আহত কণ্ঠশিল্পী আলিফ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য ভারতে গেছেন কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন। কিন্তু সেখানেই দুর্ঘটনায় পড়লেন। আহত হলেন গুরুতরভাবে। খবরটি জানিয়েছেন তার স্বামী, গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

শনিবার (১৯ মার্চ) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফয়সাল জানান, ১০ মার্চ ডায়ালাইসিসের পর ফেরার পথে হাসপাতালের নিচে পড়ে গিয়ে ভয়াবহ ধরনের আঘাত পেয়েছেন আলিফ।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে ফয়সাল লেখেন, ‘ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচেই গেইটের সামনে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য।  আলিফ আমার পাশেই ছিল। হঠাৎ বিকট চিৎকার দিলো সে। আমি ঘুরে দেখলাম, আলিফ হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে খেয়াল করলাম, তার সামনের স্টিলের গ্রিলে সে মাথায় আঘাত পাবে। আমি আমার হাত দিয়ে সেটা ঠেকাতে পারলাম ঠিকই, কিন্তু ও পড়ে গেল রেলিংয়ের চিকন গ্রিলের ওপর। চোখ ও কপালে আঘাত পেলো। এরপর থেকে ওর সেন্স নেই। আমার সামনে পড়ে আছে আর কাঁপছে। চোখ উপরের দিকে, মুখ বাঁকা হয়ে আছে, হাতের কনুইতে ব্যথা পেয়েছে। তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিলো, তার জান বের হয়ে গেছে শরীর থেকে। হাসপাতালের গার্ড চিৎকার করে স্ট্রেচারের ব্যবস্থা করে নিয়ে যায় ইমার্জেন্সিতে।’

স্বামী ও সন্তানের সঙ্গে আলিফ আলাউদ্দিন

তারপরের ঘটনা ও আলিফের বর্তমান অবস্থা নিয়ে ফয়সাল আরও বলেন, ‘সেন্স আসার পর সেই মুহূর্তে আলিফ কিছুই মনে করতে পারেনি কখন পড়েছে, কখন নিচে গেছে আমার সাথে! ডায়ালাইসিসের সময় ব্লাড থিনার দেওয়া হয়। তার জন্য ব্যথা পাওয়া জায়গাগুলোতে রক্ত এসে ফুলে গেছে। তারপর আলিফের তিন দিন কেটেছে আইসিইউতে। সিটিস্ক্যান, এমআরআই, ইইজি, ইকো ও ইসিজি টেস্ট করানো হয়েছে। বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ দেখছেন। ইরোলজিস্ট, নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট- সবাই একটা করে রিপোর্ট চেক করছেন আর জানাচ্ছেন পরবর্তী পদক্ষেপ। ডাক্তারদের পরিপূর্ণ চেষ্টায় আলিফ এখন সেই অবস্থা থেকে অনেকটাই ভালো। তবে এখনও অনেক জটিলতা আছে। আগামী তিন মাস ওষুধ খেয়ে আবার সব টেস্ট করে ডাক্তারকে দেখাতে যেতে হবে।’

ফয়সাল জানান, বর্তমানে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস, দুটো করে ইঞ্জেকশন আর ওষুধ চলছে আলিফের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভারতে গিয়ে গুরুতর আহত কণ্ঠশিল্পী আলিফ

আপডেট সময় ০৩:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২