ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজায় : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আ.লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।

রোববার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সামনে অনেক কথা বলছেন। বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছর যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করেছে তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।

এ সময় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখওয়াত হোসেন শফিক, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজায় : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২