শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রিকশার লাইসেন্স দেবে ডিএনসিসিও

  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১১.১১ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে চায় ডিএসসিসি। সেই লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু রিকশাকে লাইসেন্স দিয়েছে সংস্থাটি। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (১৯ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন সভায় (বাজেট সভায়) রিকশার লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে।

রিকশার লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে উপ-প্রধান রাজস্ব কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, ডিএনসিসির আইন কর্মকর্তা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্টকে কমিটির সদস্য করা হয়েছে।

ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে বলেছেন, ২য় পরিষদের ৭ম করপোরেশন সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠিত কমিটি রিকশার লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবে।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে প্রায় ১১ লাখ রিকশা চলছে ঢাকায়। দীর্ঘদিন এর লাইসেন্স দেওয়ার বন্ধ রেখেছিল সিটি করপোরেশন। গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন করে রিকশার নিবন্ধন দেওয়ার কাজ শুরু করে।  ১৯৮৬ সালের পর রিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রাখে সিটি করপোরেশন। ফলে অবৈধভাবে রাজধানীতে চলতে থাকে রিকশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com