ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বাড্ডায় নারীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় নিজ অ্যাপার্টমেন্টে আফরোজা সুলতানা নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া আসামির নাম পরিচয় জানায়নি ডিবি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের করে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত আফরোজার ভাই আবদুল মজিদ।

পুলিশ জানায়, আফরোজা সুলতানা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ছয় বছর প্রেমের পর গত জানুয়ারিতে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সঙ্গে ঝামেলা ছিল। সম্প্রতি তিনি কানাডায় যেতে চেয়েছিলেন। এর মধ্যেই তাকে গলা কেটে হত্যা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বাড্ডায় নারীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২