ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

২০ বছর পালিয়ে বেড়ানোর পর ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ঢাকার কলতাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই আসামির নাম ইকবাল। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ডুলিহিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অস্ত্র ও ডাকাতি মামলার আসামি ইকবাল দীর্ঘ ২০ বছর ছদ্মবেশে পালিয়ে থাকার পর ঢাকার কলতাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ময়মনসিংহের একটি অস্ত্র ও ডাকাতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল। সাজা এড়াতে তিনি ২০ বছর পালিয়ে ছিলেন। তাকে ঢাকার কলতাবাজার থেকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি

আপডেট সময় ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২