ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৯৫ হাজার ইভিএম নিয়ে শঙ্কিত ইসির মাঠ কর্মকর্তারা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

প্রায় ৯৫ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তারা। 

বর্তমানে মাঠ পর্যায়ে এই ইভিএমগুলো রাখার জন্য জায়গাসহ অবকাঠামো নেই। এজন্য ইভিএমগুলো সংরক্ষণের জন্য জায়গা ও অবকাঠামো ভাড়া করা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন ইভিএম প্রকল্প পরিচালক (পিডি) কর্নেল মো. কামাল উদ্দিন।

ইসির যুগ্মসচিব (অর্থ ও প্রশাসন) বলেন, ইভিএম সংরক্ষণ করার জন্য জায়গাসহ অবকাঠামো/ফ্ল্যাট/বাড়ি, ইভিএম ধারণ ক্ষমতা, ভাড়ার পরিমাণ ইত্যাদি সংক্রান্ত সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো একীভূত করে নির্বাচন কমিশন বরাবর নথি উপস্থাপন করা হয়েছিল। ওই নথিতে কমিশনাররা কিছু অবজারভেশনসহ টেকনিক্যাল কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেন। বিদায়ী কমিশনের সময় স্বল্পতার জন্য পরবর্তীতে নথি উপস্থাপন করা সম্ভব হয়নি।

সভায় বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ইভিএমগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয়েছে। এইসব প্রতিষ্ঠান ইভিএমগুলো ফেরত নেওয়ার জন্য বার বার তাগিদ দিচ্ছে। ৬৩০টি ল্যাপটপ অকেজো অবস্থায় উপজেলা অফিসে রয়েছে। ল্যাপটপগুলো স্পর্শকাতর হওয়ায় তা দ্রুত ফেরত নেওয়া প্রয়োজন। এছাড়াও, ২০১৫-১৬ অর্থবছরে প্রদত্ত ফটোকপি মেশিনগুলো অকেজো অবস্থায় জেলা ও উপজেলায় রয়েছে।

এ প্রসঙ্গে আইডিএ প্রকল্প-২ এর পিডি বলেন, সার্ভার সংক্রান্ত মালামালগুলোর ক্রয় কার্যক্রম প্রায় শেষের দিকে। আগামীতে নতুন সার্ভার প্রদান সাপেক্ষে পুরোনো লাইসেন্সকৃত ল্যাপটপগুলো ফেরত নেওয়া যেতে পারে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২০০৭ সালে প্রদত্ত লাইসেন্সকৃত ৬৩০টি ল্যাপটপের তালিকা করে ল্যাপটপের বর্তমান অবস্থা সচিবালয়কে অবহিত করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৯৫ হাজার ইভিএম নিয়ে শঙ্কিত ইসির মাঠ কর্মকর্তারা

আপডেট সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২