ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চমেক হাসপাতালের ফার্মেসিতে দুদকের অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফার্মেসিতে  অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযানে আসে দুর্নীতিবিরোধী সংস্থাটির ৪ সদস্যের টিম।  দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ ছায়াদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক, কনস্টেবল মো. ইমরান হোসেন উপস্থিত আছেন।

অভিযানে চমেক মেডিকেলের আউটডোর ফার্মেসির বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখছেন দুদক কর্মকর্তারা। তারা হাসপাতালের কেন্দ্রীয় ওষাধুগারে বিভিন্ন কাগজপত্র দেখেছেন। ভেতর থেকে কিছু নথিপত্র এনে আউটডোরের সঙ্গে মিলিয়ে দেখছেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে এক গ্রাহক ফার্মেসির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে  অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপাতালের গোল চত্বর থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার দুজন হলেন ২৬ নং ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী ও আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দ। চুরির ঘটনায় চমেকের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশও ঘটনাটি তদন্ত করে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চমেক হাসপাতালের ফার্মেসিতে দুদকের অভিযান

আপডেট সময় ০১:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২