শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ নবী বাহিনীর জহির গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২, ১০.২৭ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. জহিরুল ইসলাম ওরফে জহির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। জহির নবী এবং আর্মি আলমগীর বাহিনীর অন্যতম প্রধান সদস্য বলে দাবি করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তাকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচ উদ্দীন বলেন, মোহাম্মদপুর বিআরটিসি ডিপো সংলগ্ন যাত্রী ছাউনির সামনে জহির অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

গ্রেপ্তার জহির মোহাম্মদপুর, আদাবর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি জব্দ করা পিস্তলের কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ম্যাগজিন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com