ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘নারী-পুরুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো আন্তর্জাতিক নারী দিবসের বাণীতে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিকভাবে সমবেত সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

‘নারী-পুরুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২