ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শহীদ মিনার এলাকার ‘প্রতি ইঞ্চি’ নজরদারি করা হবে : ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫৯ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার প্রতি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। দিবসটি ঘিরে সুনির্দিষ্ট হুমকি না থাকলেও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান ।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার কেন্দ্রীক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। মাস্ক ছাড়া একজনও শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে পারবেন না। দল পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেওয়া হবে না।
ডিএমপি কমিশনার বলেন, বিশেষ পরিস্থিতিতে আমরা এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। চারদিকে করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন চলছে তাতে ভীতি রয়েছে। যে কারণে রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি একসঙ্গে শহীদ মিনারে না আসার অনুরোধ করা হচ্ছে। এর বেশি অ্যালাউ (মঞ্জুর) করা হবে না, আর মাস্ক ছাড়া তো নয়ই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় যান চলাচল বরাবরের মতো নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, এবার তিন স্তরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও থাকবে।
শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতি ইঞ্চি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ডিএমপি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এর পাশাপাশি বোম ডিজপোজাল ইউনিট, সোয়াটসহ অন্যান্য ইউনিটগুলো সক্রিয় থাকবে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে জঙ্গিবাদী কার্যক্রম নজরদারি রাখা হচ্ছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, সাধারণত এ ধরনের দিবসগুলো উপলক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য ছোট ঘটনা ঘটিয়ে হলেও দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা থাকে। শহীদ দিবস বাঙালির আবেগের একটি বড় জায়গা। এখানে ছোট্ট একটি ঘটনা ঘটাতে পারলেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা যায়। জঙ্গি কার্যক্রম বা গতিবিধি নজরদারির জন্য আমাদের সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে। আমাদের সর্বোচ্চ প্রস্ততি আছে। আমরা মনে করি, এ ধরনের কোনো ঘটনা ঘটানোর সাহস তারা পাবে না।
কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায়, রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শহীদ মিনার এলাকার ‘প্রতি ইঞ্চি’ নজরদারি করা হবে : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১