ঢাকা: রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ সোহেল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ।
রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
শনিবার (৫ মার্চ ) স্বামীবাগ সাহেব বাজার কবরস্থানের সামনে থেকে ইয়াবাসহ গ্রেফতার করে গেন্ডারিয়া নারিন্দা পুলিশ ফাঁড়ি।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বাংলানিউজকে বলেন, শনিবার রাতে নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই সঙ্গীয় ফোর্সসহ স্বামীবাগ সাহেব বাজার কবরস্থানের সামনে চেকপোস্ট করাকালীন এক রিকশার আরোহীকে সন্দেহ হয়। পরবর্তী সময়ে তাকে তল্লাশি করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সোহেলের নামে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় মাদকসহ আরো দুটি মামলা রয়েছে। গেন্ডারিয়া থানা তার নামে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Reporter Name 













