ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সকে হত্যার আগে ধর্ষণ করে অটোরিকশাচালক রুবেল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নার্স হত্যার মূল আসামি অটোরিকশাচালক মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চররশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অটোরিকশাচালক মো. রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মকবুল আহমেদের দত্তক নেওয়া ছেল

জানা যায়, দীর্ঘ দিন ধরে রুবেলের ওই নার্সের প্রতি লোলুপ দৃষ্টি ছিল। ঘটনাক্রমে সেই দিন ভুক্তভোগী নানার বাড়ি যাওয়ার জন্য রুবেলের অটোরিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করে বাড়িতে ঢোকার আগে পেছন থেকে রুবেল তাকে ঝাপটে ধরে। পরে মুখে ওড়না পেঁচিয়ে একাধিকবার ধর্ষণ করে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। তিনি বলেন, আমরা কয়েক দিন ধরে দিনরাত অভিযান পরিচালনা করেছি। মূল আসামির কাছে পৌঁছাতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে। আমরা আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থনা করে বিস্তারিত জানার চেষ্টা করব।

এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ এ মামলায় মমিনুল হক প্রকাশ নামে (৩০) একজনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে এক শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নার্সকে হত্যার আগে ধর্ষণ করে অটোরিকশাচালক রুবেল

আপডেট সময় ০৪:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২