শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল, অস্ত্র ও গুলি জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২.৫৩ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১৯৭ বোতল ফেনসিডিল, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে এসব জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার ওবায়েদ-উল্যাহ জানান, পাচারকারীরা ভারত থেকে মাদক ও অস্ত্র এনে পুটখালি সীমান্তের একটি আম বাগানে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় বিজিবি। টের পেয়ে পাচারকারীরা আগেই মাদক ও অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৭ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com