রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৩ কোটি ৪৫ লাখ টাকা জমা দিলে জামিন পাবেন শামসুল

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪.১০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

তিন কোটি ৪৫ লাখ টাকা জমা দেওয়ার শর্তে অর্থ আত্মসাতের মামলায় প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা এফ এম শামসুল ইসলাম ফয়সালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। টাকা জমা দেওয়ার রশিদ আদালতে দাখিল করার পর তিনি জামিনে মুক্ত হতে পারবেন। 

মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ভল্ট থেকে ৩ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালের বিরুদ্ধে গত বছরের ২০ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা খান শামসুল ইসলাম ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ১২ ফেব্রুয়ারি ফয়সালের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়েও মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com