ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, যুবক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

ঢাকা: গোপনে ধারণ করা আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি ও টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতার যুবকের নাম মো. মিজানুর রহমান।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মগবাজার মসজিদ গলি থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনে আপত্তিকর ছবি ধারণ ও তা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে ২৬ ফেব্রুয়ারি রাতে হাতিরঝিল থানায় একটি মামলা হয়। মামলার ‘ছায়া তদন্ত’ করে ডিবি উত্তরা জোনাল টিম। এক পর্যায়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে রোববার রাতে মগবাজার মসজিদ গলি থেকে মিজানুর রহমান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে  দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, যুবক গ্রেফতার

আপডেট সময় ১০:২৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২