ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে গলা কেটে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা): সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে এক বাড়িতে আম্বিয়া বেগম (৭৫) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আম্বিয়া বেগম তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকায় তার নিজ বাড়িতে ভাই সালাউদ্দিনের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, সকালে ফ্ল্যাটের ভেতরে বৃদ্ধা নারীর গলা কাটা মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উদঘাটন হতে পারে বলেন মনে করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২