ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশিরভাগ নেতা মিথ্যাচার করেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। শুধু বিএনপি শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখে না।

বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই তারা নির্বাচন চান না। তাই তারা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চায়।

শ্রমিকের মূল্য বেড়েছে ও তারা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, এখন একজন শ্রমিকের মূল্য দিয়ে ১২-১৫ কেজি চাল কিনতে পারেন। শুধু তাই নয়, গ্রামাঞ্চলে আগের দিনের মতো বাসি ভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২