ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন, ২২ কেজি ৮৯৫ গ্রাম ৮২ পুরিয়া গাঁজা, ৪টি ইনজেকশন, ২৯ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম আইস জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২