ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বগুড়ায় নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার মাসুদ মেটাল কারখানার সেপটিক ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে সামছুল হক (৬০)। তারা দুজনই মাসুদ মেটাল কারখানার নৈশপ্রহরী ছিলেন।

শুক্রবার সকালেও হান্নানের মোবাইল নম্বর থেকে আবারো মেসেজ পাঠানো হয় ও বলা হয়- সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। মোবাইলে এ ধরনের হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার সেপটিক ট্যাংকে দুইজনের মরদেহ পাওয়া যায়।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ

আপডেট সময় ১০:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২