ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বইমেলায় হামলার পরিকল্পনা, জঙ্গি সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বইমেলার পাশ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্যের নাম মো. রুমেল (২০)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। রুমেল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বড়বাড়ি এলাকায় বসবাস করেন।

তিনি আরও বলেন, বইমেলা শুরুর পর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছিল। এ জন্য বইমেলায় হামলার পরিকল্পনা ছিল রুমেলের। সেটা বাস্তবায়ন করতে গত মঙ্গলবার দুপুরে মেলার পাশে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় রুমেলের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী ও জিহাদি বক্তব্যসম্বলিত প্রচারপত্র, ব্যানার জব্দ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। ২১শে ফেব্রুয়ারি পালনকারীরা তাগুত ( সীমা লঙ্ঘনকারী)। এ জন্য তাদের শাস্তি দেওয়ার জন্য বইমেলায় হামলার পরিকল্পনা করেন রুমেল ও তার সহযোগীরা। যা বাস্তবায়ন করতে ওই এলাকায় অবস্থান করছিলেন তিনি। রুমেল ও তার সহযোগীরা আনসার আল ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শরীয়াহ ও খেলাফতভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা অপ্রচলিত অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে সংগঠনের সকল তথ্য আদান প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চট্টগ্রামে বইমেলায় হামলার পরিকল্পনা, জঙ্গি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২