ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান শহীদ দিবসে ২ দিনের কর্মসূচি বিএনপির

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ওই দিন ভোর ৬টায় বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কালো ব্যাজ ধারণ করবে। পরে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদ মিনার বেদিমূলে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

একইভাবে দেশব্যাপী দলের বিভিন্ন পর্যায়ের ইউনিট স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করবেন।

এই কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মহান শহীদ দিবসে ২ দিনের কর্মসূচি বিএনপির

আপডেট সময় ০২:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২