ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, এটা পারিবারিক বিষয়। দাদিকে দেখতে নাতনি এসেছেন, এটা শুনেছি। কিন্তু তার চলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই।

এর আগে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে দেখতে গত ২৫ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। তিনিও প্রায় ২ মাসের মতো থাকার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হলে গত ১৭ জানুয়ারি লন্ডনে চলে যান।

উল্লেখ্য, ৮৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে ফিরোজায় নিয়ে আসা হয়। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি

আপডেট সময় ১২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২